
আমি তোমার পৃথিবীবাসী, সেই অধিকারে বলছি --- লাভ কী ,স্বার্থবাদী এ ভালবাসার পিছনে জীবনের অপচয়ে ?
বরং লালন কর তোমার মানবতা, স্বীকার কর দায়বদ্ধতা আর প্রয়োজনে মুখোমুখী হও বর্বরদের ।
তুমি তোমার প্রতি তোমার প্রিয় জনদের যে ভালবাসা, সমবেদনা আর প্রেম দেখতে পাও, তার অনেকটাই তোমার চোখের ভ্রম । বস্তুত পৃথীবিতে কারো সাথে তোমার কোন স্থায়ী সম্পক নেই, আত্মীয়তা সময়ের সংস্কার মাত্র, কালের স্রোতে তা ধুয়ে মুছে যাবে । আজ আছ কোন বাড়ির মেয়ে, পরশু হবে আত্মীয়া, তারপর কোন একদিন বাড়ির পুরোনো আসবাব পত্রের মত তুমিও হারানো অতীত হয়ে যাবে................ ।
No comments:
Post a Comment