ভাবি সালাম নেবেন,
কারন যত তুচ্ছই হোক, এটা সত্য যে পৃথিবীর অনেক ভাবির তুলনায় আপনি আমাকে অনেক বেশি ভালবাসেন। আপনি সুন্দরী, বুদ্ধিমতী তাঁর থেকেও বড় পরিচয় আপনি আমার প্রিয় ভাইয়ের স্ত্রী যেটা সবাই জানে। মানুষের না জানারও আবডালে আমার কাছে আপনার একটা পরিচয় আছে, একটা সম্পর্ক আছে। আমার মন আর মস্তিষ্ক বলে সেটা মানবতার সম্পর্ক।
তুলনামূলকভাবে বলছি, পৃথিবীর অন্য সব ভাবিদের তুলনায় আপনি বেশ ভাল আর বুদ্ধিমতী। এই গুনগুলো না থাকলে আপনার সাথে এ ধরনের সম্পর্ক থাকতো বলে আমি মনে করি। এর কারনটা নিশ্চিতভাবে এরকম যে, কোন নতুন বিয়ের পর একটা সংসারে আপাতত একজনই মানুষ থাকে যাঁর ঐ সংসারে আপন বলে কেউ থাকে না। ধীরে ধরে স্বামী সম্পর্ক মজবুত হয় এবং একজন ভালো বন্ধু হিসাবে সন্তানের জন্ম হলেও এটা একটু পরের ঘটনা। আপাততভাবে তাই এই পর, স্বার্থপর আর পক্ষপাতদুষ্ট পারিবারিক সদস্যদের ভিড়ে পৃথিবীর সকল পরিবারের নবাগত পুত্রবধুদের প্রতি আমার সমবেদনা। প্রসঙ্গত, আবেগীয় অথবা মানবতার এই যৌক্তিক কারনেই সব সময় আপনার পাশে আমি একটা অবস্থান নেওয়ার চেষ্টা করেছি। উপলব্ধি হলে সামান্য বুঝতে পারবেন।
আপনাকে প্রায়ই বলি, সুন্দর আবেগ আর কুৎসিত স্বার্থের কাছে মানুষ খুব খারাপভাবে অন্ধ আর স্মৃতিহীন। খারাপভাবে অন্ধ আর স্মৃতিহীন বলছি এজন্য যে আমরা নিজের দোষ আর অন্যের ভাল কাজ ভালোভাবে দেখতে পাইনা। দেখলেও খুব ঝাপসা দেখি আর পরক্ষনেই তা ভুলে যাই। যাঁর ভেতরে আছি আপনি, আমি, আমরা সবাই। এটা যদি বুঝতে পারতাম তাহলে এ জীবনের প্রতি আমাদের ক্লান্তি আসার কথা। সারা পৃথিবী জুড়ে শুরু থেকে আজ অব্দি এমনকি অদূর কেয়ামত পর্যন্ত এই একই ঘটনা ঘটছে এবং ঘটবে। আমি খানিকটা ক্লান্ত সেই ধারনা থেকে বললাম। আপনি, আমি, আমরা, আমাদের এই ছয় বছরের সংসারে খুব সামান্য হলেও আমি কিছু বাস্তবতা শিখেছি।
আমার লাভ হয়তো এটুকু।

No comments:
Post a Comment